শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জোড় করে কাউকে ভ্যাকসিনের ট্রায়ালে আনা হবেনা- ডিজি স্বাস্থ্য

জোড় করে কাউকে ভ্যাকসিনের ট্রায়ালে আনা হবেনা- ডিজি স্বাস্থ্য


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেছেন, জোর করে কাউকে ভ্যাকসিনের ট্রায়ালে আনা হবে না। মানবতার সেবায় যারা স্ব-প্রণোদিত হয়ে আসবে শুধুমাত্র তাদেরকে করোনা ভ্যাকসিন ট্রায়ালে সম্পৃক্ত করা হবে।

সোমবার সকাল মানিকগঞ্জ ২৫০ শর্য্যা জেলা হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২০ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে পুষ্টি মাসে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ এবং বিধি ২০১৭ অবহিতকরন এবং মনিটরিং বিষয়ক কর্মশালা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান, সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশাদ উল্লাহসহ আরও অনেকে।

ডিজি আরো বলেন, চীনের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদনও দেওয়া হয়েছে। চিন থেকে আমদানী কৃত করোনা প্রতিরোধ ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে খুব শিগ্রই হবে।

অনুষ্ঠান শেষে ডিজি ২৫০ শর্য্যা জেলা হাসপাতালের সিসিইউ,আইসিইউ ওয়ার্ড সহ রোগিদের ওয়ার্ড পরিদর্শন করেন। পরে এখন থেকে কর্ণেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পরিদর্শনে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com