শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে নিখোঁজ স্কুলছাত্রের কঙ্কাল মিলল ময়লার স্তূপে

গাজীপুরে নিখোঁজ স্কুলছাত্রের কঙ্কাল মিলল ময়লার স্তূপে

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌরসভার বহেরারচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

কঙ্কালটি স্থানীয় আব্বাস আলীর ছেলে সোহানের (১৪) বলে দাবি তার স্বজনদের। সোহান ওই এলাকার আবুল প্রধান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র। প্রায় এক মাস আগে সে নিখোঁজ হয়েছিল।

সোহানের বাবা আব্বাস আলী জানান, গত ৩ আগস্ট বিকেলে থেকে তার ছেলে নিখোঁজ হয়। পরে তাকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরিও করা হয়। মাসখানেক পার হলেও সোহানের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। সোমবার সকালে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপে মানুষের কঙ্কাল দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে সেখানে গিয়ে কঙ্কালের পাশে থাকা হলুদ শার্ট, জিন্সের প্যান্ট ও জুতা দেখে তিনি সেটিকে সোহানের কঙ্কাল বলে দাবি করেন।

সোহানের মা নাজমা বেগম জানান, গত ৩ আগস্ট বিকেলে স্থানীয় লিচু বাগান এলাকায় সোহান তার খালা সেলিনা বেগমের বাসায় যায়। পরে তার খালার কাছ থেকে ২০ টাকা নিয়ে পাশে দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়।

ওই দিন সন্ধ্যায় স্থানীয় সফর উদ্দিনের ছেলে আজিজুল হকের সঙ্গে সোহানকে ওয়ালটন মোড় এলাকায় দেখেছে বলে জানিয়েছে এলাকাবাসী। আজিজুল মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ সোহানের বলে দাবি করেছেন তার বাবা আব্বাস আলী।

কঙ্কালটি প্রকৃতই সোহানের কি-না তা নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষা করা হবে। আজিজুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com