শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে ট্রাক থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা আটক করলো

ত্রিশালে ট্রাক থেকে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজা আটক করলো

ময়মনসিংহে ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছেন র‌্যাব-১৪। আটককৃতরা হলেন, ট্রাক চালক মো. সামিউল ইসলাম (২৭) ও ট্রাকের সহকারী মো. আতিকুর রহমান (২০)। তাদের বাড়ী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। রোববার (৩০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাইনবোর্ড মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে তল্লাশী চৌকিতে ট্রাকটিসহ ওই ২জনকে আটক করা হয়।


র‌্যাব-১৪’র সিনিয়র এএসপি তফিকুল আলাম জানান, ট্রাকে করে বিপুল পরিমান মাদক চালান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড মিনিস্টার হাইটেক পার্ক ইন্ড্রাস্টিস এর সামনে তল্লাশী চৌকিতে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।


তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে তাদের ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় মাদক আনা নেয়ার কাজ করতেন বলে স্বীকার করেন।
তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনের মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com