শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে সাঁতার শিখতে নেমে কলেজছাত্রের মৃত্যু, আরেকজন নিখোঁজ

শ্রীপুরে সাঁতার শিখতে নেমে কলেজছাত্রের মৃত্যু, আরেকজন নিখোঁজ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় পুকুরে সাঁতার শিখতে নেমে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে এবং আরেকজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মৃত কলেজছাত্র হলেন ওই এলাকার বাসিন্দা তারিকুল ইসলামের ছেলে মো. তাওহিদুস সাইফ (১৭)। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. ফজলুর রহমান। তবে নিখোঁজ ব্যক্তির নাম বলতে পারেননি তিনি।

মৃত সাইফের পরিবারের বরাত দিয়ে চাচা শফি কামাল বলেন, শনিবার সকাল ১০টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সাইফ। বিকেলে বাসায় না ফেরায় তাকে খুঁজতে থাকে সবাই। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরের পাড়ে সাইফের জুতা, চশমা ও মোবাইল দেখতে পেয়ে সন্দেহ হয়।

পরে পুকুরে নেমে খুঁজতে থাকে সবাই। কিন্তু তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের চার সদস্য পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে সাইফের মরদেহ উদ্ধার করে।

সাইফের প্রতিবেশী দাদা আব্দুল হাই আকন্দ বলেন, সাইফের সঙ্গে প্রতিবেশী আরও এক কিশোরকে পুকুরের ঘাটে বসে থাকতে দেখেছি। ওই কিশোর আর সাইফ গত কয়েকদিন ধরে পুকুরে সাঁতার শিখছিল। শনিবার সাঁতার শিখতে নেমে তারা ডুবে যায়।

স্থানীয় সূত্র জানায়, সাইফ গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন এবং ঢাকার একটি কলেজে এইচএসসিতে ভর্তি হয়েছিলেন। তার বাবা-মা স্কুলশিক্ষক।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি মো. ফজলুর রহমান বলেন, পুকুরটি প্রায় ৩০ ফুট গভীর। বিকেল থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে একজনের মরদেহ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com