শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রোনাল্ডোর সতীর্থ হবেন মেসি!‌ বার্সার রাজপুত্রকে নেওয়ার দৌড়ে এবার জুভেন্তাসও

রোনাল্ডোর সতীর্থ হবেন মেসি!‌ বার্সার রাজপুত্রকে নেওয়ার দৌড়ে এবার জুভেন্তাসও

ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City), পিএসজি, ইন্টার মিলান (Inter Milan) এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ((Manchester United)। লিওনেল মেসিকে সই করানোর দাবিদার ছিল এই চার ক্লাব। এবার সেই দৌড়ে নতুন আর এক ক্লাবও প্রবেশ করল। আর সেটা জুভেন্তাস। শোনা যাচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পাশে লিওনেল মেসিকে রেখে ফরোয়ার্ড লাইন সাজানোর স্বপ্ন দেখছেন জুভেন্তাস কর্তারা।

ইতিমধ্যেই মেসির এজেন্টের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে নিয়েছে জুভেন্তাস। আরেকটি বিদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসিকে সই করানোর দৌড়ে এগিয়ে থাকা দুই ক্লাব সিটি এবং P‌SG‌–কে টেক্কা দিতে মেসির বাবার সঙ্গেও নাকি কথা বলেছে সিরি এ চ্যাম্পিয়নরা। তবে জুভেন্তাস মেসিকে সই করানোর ইচ্ছাপ্রকাশ করলেও এখনও ফেভারিট ম্যান সিটিই। পেপ গুয়ার্দিওলা কয়েকদিন আগেই নাকি ফোনে কথা বলেছেন মেসির সঙ্গে। স্প্যানিশ কোচ মেসিকে জানিয়ে দেন, তাঁকে ম্যাঞ্চেস্টারে আনতে সব রকমের চেষ্টা করবে ক্লাব।

তবে মেসির ভবিষ্যৎ নিয়ে নাটক এখানেই শেষ নয়। মেসি নিজের ঘনিষ্ঠমহলে আবার জানিয়েছেন তিনি বার্সা কর্তাদের সঙ্গে বৈঠক করতে চান। যে বৈঠকে মেসি বলবেন তাঁর ইচ্ছাকে যাতে শ্রদ্ধা করে আর্জেন্টাইন কিংবদন্তিকে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়া হয়। মেসি চান না তাঁর বিরুদ্ধে কোর্টে মামলা করুক বার্সা। বরং তিনি আত্মবিশ্বাসী কোনও সমাধান সূত্র ঠিক বেরিয়ে আসবে।

কিন্তু বার্সার তরফ থেকেও মেসিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এক বছর পরে চুক্তি শেষ হলেই মেসি ফ্রি এজেন্ট হিসাবে ক্লাব ছাড়তে পারবেন। এ মরশুমে মেসিকে বিক্রি করবে না বার্সেলোনা (Barcelona)। আর যদি মেসি তাতেও ক্লাব ছাড়তে চান ক্লাব তাহলে ম্যান সিটি বা পিএসজিকে দিতে হবে আর্জেন্টাইন মহাতারকার গোটা বাইআউট ক্লজটা।

যা হল প্রায় ৭০০ মিলিয়ন ইউরো! এখন দেখার, সিটি বা পিএসজি অথবা জুভেন্তাস এত বেশি পরিমাণ অর্থ দিয়ে মেসিকে কেনে কি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com