শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে ‘অধিকার’ এর উদ্যোগে গুমের স্বীকার ব্যক্তিদের স্বরণে আলোচনা সভা

ঘোড়াঘাটে ‘অধিকার’ এর উদ্যোগে গুমের স্বীকার ব্যক্তিদের স্বরণে আলোচনা সভা


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগষ্ট) বিকালে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর আয়োজনে উপজেলার টি এন্ড টি বাসস্ট্যান্ডে গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ড সহ সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধের দাবিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর দিনাজপুর জেলা সমন্বয়ক, ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি মোঃ ফরিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক-সম্পাদক এসএম আরিফুল ইসলাম জিমন, দৈনিক গণকন্ঠ’র ঘোড়াঘাট প্রতিনিধি মোঃ সুলতান কবির, বাংলাদেশ বুলেটিন’র ঘোড়াঘাট প্রতিনিধি রাফছানজানী শুভ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ সাধারণ জনগণ।

উল্লেখ্য, ২০০৬ সালের ২০ ডিসেম্বর ‘গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ’টি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন-এমন একটি চুক্তি যা অনুস্বাক্ষর করার

ক্ষেত্রে প্রতিটি রাষ্ট্রের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। প্রতি বছর ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক এই দিবসটি পালন করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com