শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: আওয়ামী লীগ নেতা শামীম হক

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে: আওয়ামী লীগ নেতা শামীম হক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাস্ক-খাদ্য বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি শামীম হক বলেছেন, শেখ হাসিনার নির্দেশ আ.লীগে কোন হাইব্রিড অনুপ্রবেশকারীর স্থান হবে না।

আপনারা ঐক্যবদ্ধ ভাবে সমাজের অপশক্তিকে রূখে দাঁড়াবেন। সমৃদ্ধ বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ গড়ার দুঃসাহসিক সংগ্রামে সকলেই পাশে থাকবেন। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে আসুন আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
শুক্রবার রাতে ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন আ.লীগের সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার,

কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন, ফরিদপুর মটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাসির, ইউ,পি সদস্য তোফাজ্জেল হোসেন সম্রাট, সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্যা, রফিকুল ইসলাম, জামাল হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতা-কর্মী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন । ফরিদপুর আওয়ামী লীগের রাজনীতি থেকে হাইব্রিড অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com