সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চৌগাছায় পরকীয়ার জেরে খুন, বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

চৌগাছায় পরকীয়ার জেরে খুন, বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর যুবক বিপুল হোসেনের (৪২) বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা থানা পুলিশ উপজেলার বেড়গোবিন্দপুর বাঁওড়ের নাটনার খাল এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে। নিহত বিপুল স্বরুপদাহ ইউনিয়নের ছোট কাকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শামসুল হকের ছেলে।চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজীব সাংবাদিকদের জানিয়েছেন, নিহতের পরিবারের দাবি বুধবার প্রতিবেশী  সবুজ ও তার দুলাভাই রফিকুল গরু কিনতে যাওয়ার কথা বলে বিপুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে বিপুল নিখোঁজ ছিলো। শুক্রবার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের খবর শুনে স্বজনরা ঘটনাস্থলে যান। মৃতদেহটি  বিপুলের বলে তারা শনাক্ত করেন।

ওসি আরো জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে। খুনের কারণ সম্পর্কে ওসি জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সাথে পরকীয়ার জেরে সবুজ ও তার দুলাভাই রফিকুল মিলে বিপুলকে হত্যার পর মৃতদেহ বস্তায় ভরে ফেলে যায়। সবুজ ও রফিকুলকে আটকের পর খুনের মূল কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com