শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

পানির দামে রুই মাছ

নওগাঁর পাইকারী বাজারগুলোয় কমেছে সব ধরনের মাছের দাম। প্রতি কেজি মাছ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কমে। ব্যবসায়ীরা বলছেন, বিল জলাশ‌য়ের পা‌নি কমায় আড়ৎগু‌লো‌তে বে‌ড়ে‌ছে দেশীয় মা‌ছের আমদানি। এতে লোকসান গুনতে হচ্ছে মাছ চাষি ও ব্যবসায়ীদের। বিল জলাশয়ের পা‌নি শু‌কি‌য়ে যাওয়ায় জে‌লে‌দের জা‌লে ধরা পড়ছে বিপুল প‌রিমা‌ণে দেশীয় মাছ ।

জে‌লেরা আড়ৎগু‌লো‌তে এসব মাছ বি‌ক্রির জন‌্য আন‌ছেন। নওগাঁর সতিহাট পাইকারি আড়তে মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে গত সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সব মাছের দাম কমেছে। বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কমে। দাম কমের তালিকায় রয়েছে রুই, কাতল, মৃগেল, শোল, বোয়াল ও দেশীয় সিলভারকাপ।

আড়‌তে রুই প্রতি ৯০ টাকা কাতল ১০০ শ টাকা, সিলভার কাপ ৭০ টাকা, মৃ‌গেল টাকা ৮০ টাকা । গেল সপ্তা‌হের ব‌্যবধা‌নে ৩০ টাকা পর্যন্ত কমে‌ছে এসব মা‌ছের দর এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মাছ চাষীরা।

এদিকে, মা‌ছের আমদানি বাড়‌লেও পাইকার না থাকায় কেনা‌বেচায় মন্দা, বল‌লেন স‌তিহাট আড়ৎ স‌মি‌তি নওগাঁ সভপা‌তি চঞ্চল কুমার মন্ডল এবং সতিহাট মাছ বাজার সমিতি মান্দা নওগাঁ সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

প্রতি সপ্তাহে স‌তিহাট পাইকারী মাছ আড়তে ৫০ থে‌কে ৬০ লাখ টাকা মাছ বেচা কেনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com