বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ব‌রিশা‌লের উজিরপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন! পুরো এলাকা ডেবে যাওয়ার আশঙ্কা

ব‌রিশা‌লের উজিরপুরে আত্মঘাতী ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন! পুরো এলাকা ডেবে যাওয়ার আশঙ্কা

বরিশালের উজিরপুরের সানুহারে আত্মঘাতী ড্রেজার দিয়ে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু দস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে, চরম আতঙ্কে এলাকাবাসী। স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায় ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার থেকে সানুহার মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত ৯শত মিটার রাস্তা নবনির্মিত হয়েছে। সে রাস্তার পাশ্ববর্তী একটি পুকুর থেকে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের শাহালম খানের ছেলে অসাধু ব্যবসায়ী মহসিন খান আত্মঘাতী ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে মাদ্রাসার সামনের গভীর পুকুর ভরাট সহ বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে বালু ভরাটের কার্যক্রম চালাচ্ছে। জানা যায় ওই এলাকার প্রভাবশালী হারুন অর রশিদ হাওলাদার(৬৫) ও তার ছেলে মাহমুদুর রহমান হাওলাদার(৩৫) এর ক্ষমতার দাপটে প্রশাসনকে ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। একারণে নবনির্মিত রাস্তার বিভিন্ন স্থানে ডেবে যায় এবং ফাটল ধরেছে ও আশে পাশের কয়েকটি বসতবাড়ীতেও ফাটল ধরেছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে পুরো এলাকায় ডেবে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। এব্যাপারে একই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং উক্ত রাস্তার ঠিকাদার মোঃ ইকবাল হোসেন হাওলাদার প্রতিবাদ করলে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করছে মাহমুদুর রহমান হাওলাদার ও তার পিতা হারুন অর রশিদ হাওলাদার। হুমকীর মুখে আতঙ্কে ঠিকাদার পরিবার। এ বিষয়ে ৪জুন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের কাছে অবহতি করে। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং একটি মেশিন জব্দ করেন। এদিকে প্রশাসনের টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে। আরো জানা যায় কয়েকদিন পূর্বে পানি নিস্কাসনের জন্য নবনির্মিত রাস্তার একফুট নিচ থেকে পাইপ সংযোগ দেয়। এতে করে রাস্তা ডেবে যায়। এর প্রতিবাদ করলে হারুন আর রশিদ হাওলাদার ক্ষমতার প্রভাব খাটিয়ে ঠিকাদার ইকবাল হোসেন হাওলাদারের উপর হামলা চালিয়েছিল। তাদের দাপটের কাছে এলাকার সাধারনরা জিম্মি। ওই প্রভাবশালীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com