শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আ.লীগ নেতা ইলিয়াস হতাচেষ্টা মামলায় স্ত্রী মিলি গ্রেপ্তার

আ.লীগ নেতা ইলিয়াস হতাচেষ্টা মামলায় স্ত্রী মিলি গ্রেপ্তার

মাদারীপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে হত্যাচেষ্টা মামলায় স্ত্রী মিলি আক্তারকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মিলিকে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

শনিবার মিলিকে আদালতে তোলা হতে পারে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাজীব হোসেন। গত ২০ আগস্ট ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদকে মশলা বাটার শিল (পাথরের পুঁতা) দিয়ে মাথায় গুরুতর আঘাত করে স্ত্রী মিলি আক্তার।

প্রথমে ইলিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় ২৩ আগস্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস নিজে বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় স্ত্রী মিলিকে একমাত্র এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত আরো ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
পি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com