শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপি একটি সন্ত্রাসী দল, সন্ত্রাস থেকেই তাদের উৎপত্তি : চুমকি

বিএনপি একটি সন্ত্রাসী দল, সন্ত্রাস থেকেই তাদের উৎপত্তি : চুমকি

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাকন্ড ও মিথ্যাচারের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছে। বিএনপি একটি সন্ত্রাসী দল, সন্ত্রাস থেকে বিএনপির উৎপত্তি।

শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। যখনই দল ও নেত্রীর দুঃসময়ে পড়ে তখনই যুবলীগ এগিয়ে আসে। যুবলীগের এই বয়সে উপযুক্ত সময়। তাদের সাহস ও অর্থ দুইই আছে, তাই তারা সকল কাজে সহযোগী করতে পারে।

উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা এ্যাড. আশরাফী মেহেদী হাসান, এইচএম আবুবরক চৌধুরী, পরিমল চন্দ্র ঘোষ, তাসলিমা রহমান লাভলী, এসএম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, যুবলীগ নেতা মো. বাদল হোসেন, রেজাউর রহমান আশরাফী খোকন, মাফুজা আফরিন মনি প্রমুখ।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়াম লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com