শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় স্বামী-স্ত্রী আটক

বোয়ালমারীতে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় স্বামী-স্ত্রী আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইক ছিনতাই করে পালানোর সময় চালকের চিৎকারে আশেপাশের লোকজন ছিনতাইকারী স্বামী-স্ত্রীকে আটক করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় চার জনকে আসামী করে বোয়ালমারী থানায় শুক্রবার (২৮ আগস্ট) মামলা দায়ের করেছেন ইজিবাইকের মালিক মো. মাসুদ রানা।
থানা সূত্রে জানা গেছে, জেলার মধুখালি উপজেলার বাগাট পশ্চিমপাড়া গ্রামের মো. আফসার উদ্দিন শেখের ছেলে মো. মাদুদ রানার ইজিবাইকটি চালায় তার ভাতিজা মিদুল।

বৃ্হস্পতিবার (২৭ আগস্ট) তিনটার সময় বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের জামাল হোসেনের ছেলে মো. জুয়েল সস্ত্রীক ইজিবাইকটি ভাড়া করে। মধুখালি উপজেলার নওয়াপাড়া বাজার থেকে বোয়ালমারী উপজেলাধীন চন্দনী যাওয়ার কথা বলে ভাড়া নেয়। রওনা দেয়ার ঘন্টাখানেক পর জুয়েল ও তার দ্বিতীয় স্ত্রী রেশমা (২৮) নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে চালককে ফেলে ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করে।

চালক টের পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ইজিবাইকসহ জুয়েল ও তার স্ত্রীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com