বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভ্যাকসিন আবিস্কার হলে সামনের দিনগুলিতে মাস্ক পড়তে হবে না- সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন আবিস্কার হলে সামনের দিনগুলিতে মাস্ক পড়তে হবে না- সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া প্রতিনিধি ২৮ আগষ্ট:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কার হলে, আমরা দ্রুত পাব। সামনের দিনগুলিতে আর মাস্ক পড়তে হবে ন। তবে ভ্যাকসিন আবিস্কার না হওয়া পর্যন্ত ছোট বড় সবাইকে মাস্ক পড়ার আহবান জানান।

তিনি শুক্রবার দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিলের পর পার তিল্লি জামে মসজিদ প্রাঙ্গনে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন আরো বলেন, আমরা করোনায় আর একটি মুত্যুও চাই না। কিন্ত বাংলাদেশ এখনও করোনায় মুত্যুর সংখ্যা খুব কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছে, অ্যামেরিকায় ২ লক্ষ মানুষ মারা গেছে। বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছে আর ২ লক্ষ লোক সুস্থ্য হয়েছেন।

সদ্য প্রায়াত চেয়ারম্যান আব্দুস সালামের পুত্র বর্তমান তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট ওয়াদুদ বাবু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন,

বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রহুল আমিন, ধানকোড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রওফ, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু. জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া উপজেলা আওয়া লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন।

দোয়ার মাহফিলে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com