সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
খাগড়াছড়িতে নির্জণ জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খাগড়াছড়িতে নির্জণ জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা মরাডলু গ্রামের নির্জণ জঙ্গল থেকে উলাইউ মারমা (৬০)’র ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে লাশ উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মরাডলু গ্রামের

উজানে উলাইউ মারমা (৬০) পিতা- কংচাই মারমা গেল ১ জুন বিকালে বাড়িতে থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি। ৪ জুন বিকালে বাড়ির অদূরে জঙ্গল থেকে পচা গন্ধ পেয়ে লোকজন সেখানে গিয়ে উলাইউ মারমার ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় অফিসার ইনচার্জ আমির হোসেন ও এসআই মো. শাহিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন এবং মাথার চুল কামানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এ রির্পোট লেখা পর্যন্ত রাত ১১টায় পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল করছিল। অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনাস্থল থেকে সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com