শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজধানীর আশা এনজিওর অফিস থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

রাজধানীর আশা এনজিওর অফিস থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার

রাজধানীর তেজগাঁও থানার পশ্চিম নাখালপাড়া এলাকার একটি এনজিওর আঞ্চলিক কার্যালয়ের ভেতর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। আজ দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদ খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা হলেন আসমত আলী (৪৫) ও তাঁর স্ত্রী ফারজানা (৩০)।

মাহমুদ খান বলেন, ‘৮৫ পশ্চিম নাখালপাড়া ঠিকানায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আঞ্চলিক অফিসের ভেতর আমরা দুটি লাশ পাই। আমরা ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। আমরা ৯৯৯-এ ফোন পেয়ে যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন দেখি, আসমত আলীর লাশ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। আর তাঁর স্ত্রীর লাশ পড়ে ছিল মেঝেতে। যে কক্ষে তাঁদের লাশ পাওয়া গেছে, তা ভেতর থেকে আটকানো ছিল।’মাহমুদ খান আরো বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতির ছেলেমেয়ের সঙ্গে কথা হয়।

তারা জানিয়েছে, আসমত আলী ও তাঁর স্ত্রী ফারজানার মধ্যে অনেক দিন থেকে মনোমালিন্য চলছিল। ফারজানা ওই এনজিওর লোকাল অফিসের ভেতরেই থাকতেন। গতকাল ওই অফিসে আসমত আলী ও তাঁর তিন ছেলেমেয়ে ঝামেলা মেটাতে যান। কিন্তু রাতে একপর্যায়ে আসমত আলী তাঁর ছেলেমেয়েদের চলে যেতে বলেন। সে সময় আসমত তার সন্তানদের জানান, তাঁরা (মা-বাবা) একে অপরের সঙ্গে কথা বলে ঝামেলা মেটাবেন। তারপর সেখান থেকে ওই দম্পতির সন্তানরা চলে যায়।’

মাহমুদ খান বলেন, ‘আমরা ধারণা করছি, পারিবারিক কোনো সমস্যার জেরে আসমত আলী প্রথমে তাঁর স্ত্রীকে মাথায় আঘাত করে হত্যা করেন। তারপর নিজেও ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লাশ উদ্ধারের পর দেখা গেছে, ফারজানার মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে আরো বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ক্রাইমসিন কাজ করছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com