ঠাকুরগাঁওয়ে নতুন করে হাসপাতালের একজন পরিচ্ছন্নতাকর্মী ও ভূমি অফিসের কর্মচারীসহ ৮ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩০ জনে।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা: মো. মাহফজুর রহমান সরকার।
আক্রান্ত ৮ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী। এদের সর্বনিম্ন বয়স ১৩ বছর ও সর্বোচ্চ বয়স ৫৫ বছর। আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভাসহ সদর উপজেলায় ৬জন, পীরগঞ্জ উপজেলায় ১জন ও রাণীশংকৈল উপজেলায় ১জন। এরমধ্যে রয়েছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের একজন পরিচ্ছন্নতাকর্মী ও সদর ভূমি অফিসের একজন কর্মচারী।
সিভিল সার্জন ডা: মাহফজুর রহমান সরকার বলেন, জেলার রাণীশংকৈল উপজেলায় ১জন নারী ও পীরগঞ্জ উপজেলায় একজন পুরুষ ঢাকা থেকে ফেরত আসে। এদের ৩১ মে নমুনা সংগ্রহ করা হয়।
অপরদিকে স্থানীয়ভাবে সংক্রমিত হলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও সদর ভূমি অফিসের কর্মচারী ও ঠাকুরগাঁও পৌরসভাসহ সদর উপজেরার ৬ জনের নমুনা ৩১ মে সংগ্রহ করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা নীরিক্ষা শেষে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্টে ওই ৮ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যায়।
নতুন করে আক্রান্তদের সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হবে। সেই সাথে তাদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
সিভিল সার্জন ডা: মাহফজুর রহমান বলেন, ঠাকুরগাঁও জেলা থেকে এক হাজার ৮৩৩ জনের নমুনা ঢাকা, রংপুর ও দিনাজপুরে পাঠানো হয়। এরমধ্যে এক হাজার ৫৪৪ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। এরমধ্যে ১৩০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
Leave a Reply