সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কোভিড-১৯ যুব পুরস্কার দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

কোভিড-১৯ যুব পুরস্কার দিবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

কোভিড-১৯ মোকাবেলায় দেশের অভ্যন্তরে যে সকল যুবক স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিসহ মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে কোভিড-১৯ যুব পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।


গতকাল বুধবার বিকালে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রনালয়ের সচিব মোঃ আখতার হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী জানান, কোভিড ১৯ মানব সভ্যতাকে এক রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সন্তান তার অসুস্থ পিতাকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। পরিবার পরিজনরা করোনায় মৃত ব্যক্তির লাশ গ্রহন করছে না। কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি,

এমন নির্মম বাস্তবতায়ও আমাদের যুবসমাজ, আমাদের স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছেন। তারা করোনায় আক্রান্ত ব্যক্তির পাশে থেকে সেবা করছেন। জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন কাফন করছে। সত্যি বলতে, আমাদের জাতীয় জীবনের যেকোনো সংকটে, যেকোনো ক্রান্তিকালীন সময়ে এই যুবকরাই নেতৃত্ব দিয়ে আসছে। আর তাই করোনাকালীন এ অনিশ্চিত সময়ে যারা সচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদেরকে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করতে চাই। এটি তাদের ভালো কাজের স্বীকৃতি। আমি বিশ্বাস করি, এ স্বীকৃতি তাদের আরো ভালো কাজ করতে উৎসাহিত করবে।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন পত্র আহ্বানের মাধ্যমে দশটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে যাচাই বাছাই পূর্বক দশজন যুবককে কোভিড ১৯ যুব পুরস্কার প্রদান করা হবে। বিজয়ী দশজন ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের ভলান্টিয়ার ক্যাম্পে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com