শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

বোয়ালমারীতে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

ফরিদপুর বোয়ালমারীতে স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দিয়েছে এক স্কুল ছাত্রী। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত যুবককে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। ওই যুবক উপজেলার দাদপুর ইউনিয়নের নতিবদিয়া গ্রামের বিপ্লব বিশ্বাসের কলেজ পড়ুয়া ছেলে প্লাবন বিশ্বাস (১৮)। সে ফরিদপুর ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।


থানা সূত্রে জানা যায়, রূপাপাত ইউনিয়নের টুংরাইল গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর আপত্তিকর ছবি প্লাবন বিশ্বাস ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে । এ ঘটনায় বৃহস্পতিবার ওই ছাত্রী থানায় এসে ওই যুবকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে লিখিত অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে।


বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান বলেন, স্কুল ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্লাবন বিশ্বাসকে আটক করা হয়েছে। এ সময় প্লাবন বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ওই ছাত্রীর কিছু ছবি পাওয়া যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com