শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

নবীনগরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খন্দকার রফিকুল ইসলাম সুদন(৯০) নামে এক অবসরপ্রাপ্ত
সেনা কর্মকর্তা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার (২৭/৮) ভোর রাতে উপজেলার রছুল্লাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রছুল্লাবাদ গ্রামের বাসীন্দা সাবেক সেনা কর্মকর্তা খন্দকার রফিকুল ইসলাম সুদন তার নিজ বাড়ি থেকে কিছু দূরে নিম গাছের সাথে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক ভোর সারে ৪টার দিকে স্থানীয় মহিলারা ওই সেনা কর্মকর্তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন।

জানা যায়, গত কিছুদিন যাবত এই সেনা কর্মকর্তা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং তার পরিবারের মধ্যে কোন ঝগড়া কলহও ছিলনা।

খবর পেয়ে নবীনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে নবীনগর থানার ডিউটি অফিসার এ এসআই রাজিব পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘটনাস্থল থেকে আজ সকালে লাশ উদ্ধার করা হয়েছে। এবং লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com