শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
১লা সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সাজেক ভ্যালি

১লা সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে সাজেক ভ্যালি

খাগড়াছড়ি-রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি করোনার কালীন দীর্ঘ পাঁচমাস বন্ধ রাখার পর অবশেষে ‌‌‍‌‌‌‌‌‌১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

বুধবার (২৬আগষ্ট) রাতে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি খুলে দেয়ার সিন্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক রিসোর্ট মালিকদের সঙ্গে আলোচনা করে ১সেপ্টেম্বর থেকে সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিন্ধান্ত নেয়া হয়। তবে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, প্রশাসনের সঙ্গে সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেয়ার বিষয়ে বৈঠক হয়েছে। আগামী ১সেপ্টেম্বর থেকে পর্যটকরা স্বাস্থ্যিবিধি মেনে সাজেক ভ্রমণ করাতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছ।

এদিকে, দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে বাংলার দার্জিলিং নামে খ্যাত সাজেক ভ্যালি উন্মুক্ত করার সিদ্ধান্তে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়া কটেজ ও হোটেল মালিকদের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com