শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণায় আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণায় আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনে দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনের উন্নত কলা কৌশল শীর্ষক দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

আইপিএমআইএল বাংলাদেশের আয়োজন ও অর্থায়নে এই কৃষক প্রশিক্ষণ বাস্তবায়ন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের কীটতত্ত্ব শাখা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও আইপিএম খাগড়াছড়ির গবেষক ড. মুন্সি রাশীদ আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক আইপিএমআইএল উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বাংলাদেশের সমন্বয়ক মোঃ ইউসুফ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইপিএমএলের প্রধান গবেষক ড. মোঃ শাহাদাৎ হোসেন, খাগড়াছড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম রহমান, খাগড়াছড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা গৌরাঙ্গ পাল।

এই প্রশিক্ষণে ২য় দিনের মত ৫০ জন কৃষককে নিয়ে এই কৃষক প্রশিক্ষণ শেষ হয়। এর আগে গত বুধবার (২৬ আগস্ট) আরও ৫০ জন কৃষক আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনের উন্নত কলা কৌশল শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দু’দিনে খাগড়াছড়ির আট মাইল, সাত মাইল, আলুটিলা, গাছবান, প্রতাপ পাড়া সহ বিভিন্ন এলাকা থেকে মোট ১০০ জন কৃষক আইপিএম পদ্ধতিতে আম উৎপাদনের উন্নত কলা কৌশল শীর্ষক এই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com