শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টঙ্গীতে হাইওয়ে পুলিশ সুপার কক্ষের আগুন নিয়ন্ত্রণে

টঙ্গীতে হাইওয়ে পুলিশ সুপার কক্ষের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপারের কক্ষে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকার পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপারের কক্ষে আগুন লাগে। খবর পেয়ে এ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কক্ষের ডেকোরেশন, ফ্যাক্স মেশিন, মনিটর, প্রিন্টার, এসিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে টঙ্গী ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভায়। আগুনে আনুমানিক ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

তিনি আরও জানান, আগুন লাগার আগে কার্যালয়ের পাশে থাকা একটি ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল। এ সময় বিদ্যুতের ভোল্টেজ ওঠা নামা করছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com