বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে মাদকাসক্তের কাচির আঘাতে রাজ মিস্ত্রী আহত, আটক ১

বোয়ালমারীতে মাদকাসক্তের কাচির আঘাতে রাজ মিস্ত্রী আহত, আটক ১


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের পাচ ময়না গ্রামে এক মাদকাসক্তের কাচির (কেচি) আঘাতে রাজ মিস্ত্রী আহত হওয়ার ঘটনা ঘটে। থানা ও এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে পাচ ময়না মোড়ে ময়না গ্রামে জামাল শেখের ছেলে মাদকাসক্ত জনি শেখ (১৮) ময়না গ্রামের রাজ মিস্ত্রী জব্বার শেখের (১৯) সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কাছে থাকা কাচি দিয়ে মুখে ও বুকে আঘাত করে।

এ সময় জব্বার শেখ মারাত্মক আহত হয়। আহত অবস্থায় তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত রাজমিস্ত্রী জব্বার শেখ (১৯) এর ভগ্নিপতি উপজেলার গুনবহা গ্রামের রফিক শেখ বাদী হয়ে জনিকে একমাত্র আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নম্বর ২৩। পুলিশ জনিকে বুধবার সকাল ১০টার দিকে আটক করে ফরিদপুর আদালতে প্রেরণ করে।


ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, জনি মাদক সেবন করে। সে এলাকায় উশৃংখলভাবে চলাফেরা করে। ওই দিন ওদের দুজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে কাছে থাকা কাচি দিয়ে রাজ মিস্ত্রী জব্বারকে আঘাত করে। এতে জব্বার মারাত্মকভাবে আহত হয়।


থানা অফিসার ইনচার্জ মো. আমিনুুর রহমান বলেন, রাজ মিস্ত্রীকে কাচি দিয়ে আঘাত করার ঘটনায় মামলা হয়েছে। আসামি জনিকে আটক করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com