শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে পায়ু পথে মিলল ৩২৮০ পিচ ইয়াবা, দুই যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে পায়ু পথে মিলল ৩২৮০ পিচ ইয়াবা, দুই যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পায়ু পথে ৩২৮০ পিচ ইয়াবা ট্যাবলেট পাচারের সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার উপজেলার চৌরাস্তা মোড়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক।

আটককৃতরা হলেন: বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা বেলসাড়া গ্রামের প্রয়াত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৮) ও একই গ্রামের আনসারুল হকের ছেলে তরিকুল ইসলাম (২০)।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক বলেন, গোপনে জানতে পারা যায় চট্টগ্রাম থেকে দুইজন যুবক পায়ু পথে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আসছে। এমন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে পুলিশের তল্লাশী চৌকি বসানো হয়।

বুধবার সকালে চট্টগ্রাম থেকে একটি নৈশ্যকোচে করে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে আসলে মিজানুর রহমান ও তরিকুল ইসলামের গতিবিধি পুলিশের সন্দেজনক মনে হয়। এসময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ু পথে ছোট ছোট পুটলি বানিয়ে বিশেষ কায়দায় ইয়াবা ট্যাবলেট ঢোকানো হয়েছে বলে স্বীকার করে মিজানুর ও তরিকুল।

পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম আতিক বলেন, পরে চিকিৎসকের সহায়সতায় আটককৃত দুই যুবককে পায়ুপথ থেকে ৭টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। যাতে ৩২৮০ পিট ইয়াবা ট্যাবলেট ছিল।

তিনি বলেন, এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং আদালতে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com