বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাংবাদিক এইচ এম প্রফুল্ল’র পিতার পরলোক গমন: সাংবাদিক নেতাদের শোক প্রকাশ

সাংবাদিক এইচ এম প্রফুল্ল’র পিতার পরলোক গমন: সাংবাদিক নেতাদের শোক প্রকাশ

খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক পার্বত্য নিউজের নিজস্ব প্রতিবেদক ও বাংলা ভিশনের খাগড়াছড়ি প্রতিনিধি এইচ এম প্রফুল্ল’র পিতা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার দত্ত’র পরলোক গমন করেছেন।

বুধবার (৩ জুন) রাত ১১টায় খাগড়াছড়ির আনন্দ নগরের নিজ বাসায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী,২ ছেলে,১ মেয়েসহ মৃত্যুকালে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক এইচ এম প্রফুল্ল’র পিতা পরলোক গমনে শোক ও সমবেদনা প্রকাশ করেছে সাংবাদিক নেতারা।

সাংবাদিক এইচ এম প্রফুল্লর পিতার পরলোক গমনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ গভীর শোক প্রকাশ করেছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সাংবাদিক এইচ এম প্রফুল্ল’র পিতা পরলোক গমনে শোক প্রকাশ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দরা। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সকল সাংবাদিকদের পক্ষ থেকে সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য্য শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন মানিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া এবং খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাব’র সকল সাংবাদিকদের পক্ষ থেকে সভাপতি মো. মোবারক হোসেন।

এ সময় সমবেদনা জানিয়ে সাংবাদিক নুরুল আলম,দুলাল হোসেন, আব্দুল আলী বলেন, যিনি চলে গেছেন তিনি আর ফিরবে না। ধর্য্য ধারণ করে পিতা স্বর্গবাসী করার জন্য প্রার্থনা করা ছাড়া আর কিছুই নেই। তাই তার পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেন নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com