শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাপাসিয়ায় খুন হওয়া যুবক পূর্ব শত্রুতার জেরে খুন: পুলিশ

কাপাসিয়ায় খুন হওয়া যুবক পূর্ব শত্রুতার জেরে খুন: পুলিশ

কাপাসিয়ার ইদ্রিছ আলী পুর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।

তিনি বলেন, পূর্ব শক্রতার জেরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালুয়ারটেক এলাকার যুবক ইদ্রিস আলীকে (৩০) খুন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্দেহভাজন ব্যক্তির নানার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- লাইসেন্সকৃত একটি বিদেশী পিস্তল ও একটি রাইফেল, ৬২ রাউন্ড গুলি, একটি বল্লম, টেটাসহ দেশীয় অস্ত্র।

ওসি জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যে নিহত ইদ্রিস আলীর সাথে জাহিদের পূর্ব শত্রুতা রয়েছে। জাহিদের বাড়ি ঢাকায় এবং নানা বাড়ি কাপাসিয়ার সালুয়ারটেক এলাকায়। নানাবাড়িতে এলে জাহিদ বাড়ির দুইটি রুমে থাকে (ব্যবহার করে)। ওই রুমে তল্লাশি করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে ওসি মো: রফিকুল ইসলাম জানিয়েছিলেন, কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেক এলাকার ইদ্রিস আলী সোমবার (২৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার স্ত্রীকে কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়। সকালেও বাড়িতে না ফিরলে তাকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির কাছে পুকুরের ধারে তার মৃতদেহ পাওয়া যায়।

নিহত ইদ্রিস আলী স্থানীয় সালুয়ারটেক এলাকার মজিদ উদ্দিনের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com