শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নলছিটিতে মুক্তি যোদ্ধার বাড়ি সড়ক বন্ধ করে গরুরঘর নির্মান চলাচলে ভোগান্তি

নলছিটিতে মুক্তি যোদ্ধার বাড়ি সড়ক বন্ধ করে গরুরঘর নির্মান চলাচলে ভোগান্তি



ঝালকাঠির জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাটিয়া গ্রামে বসবাসরত মুক্তিযোদ্ধা আলি আকবারের বাড়িরির সড়ক বন্ধ করে গরুর ঘর নির্মান করে প্রতিবন্ধকতা সৃস্টি করেছে প্রতিবেশি ভূমিদস্যু খ্যাত সেকান্দার আলি ।

প্রশাসনিক পর্যায় আত্মীয় স্বজন থাকায় ক্ষমতার ধাপটে তিনি একাজ করেছেন বলে জানিয়েছেন ভোক্তভোগিরা। বাড়িতে প্রবেশ করার প্রধান সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় চলাচল করতে বেশ ভোগান্তি পোয়াতে হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার সহ বেশ কয়েকটি পরিবারের ।

সেকান্দারের এমন আচারনে প্রতিবেশি মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা ,শাহ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন সেকান্দার আলী বাড়ির লোক জনকে হয়রানি ও জিম্মি করার উদ্দিশ্যে এমন কাজ করছে এটা আসলেই দু:খ জনক বিষয়।

বাড়ির সড়ক বন্ধ করে গরুরঘর নির্মান করে অমানবিক কাজ করেছে। ভুক্তভোগি মুক্তিযোদ্ধা আলী আকবরের পুত্র মোঃ ইউছুব আলী বলেন আমরা বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করার সুযোগে একই বাড়িতে বসবাস কারি সেকান্দার আলী আমাদের বাড়ির প্রধান সড়কটি বন্ধ করে গরুর ঘর নির্মান করে চলাচলের যেমন ভোগান্তি সৃস্টি করেছে তেমনি গরুর মল (গোবর)ত্যাগের কারনে দূর্গন্ধ সৃস্টি হয়ে পরিবেশ দূষন করছে যেটা পরিবেশ দূষন আইনের পরিপন্থি ।

বাড়িতে বসবাসরত মোঃ জাফর জানান সেকান্দার আলী সহ আমরা একই বাড়িতে বসবাস করছি দীর্ঘ দিন যাবত আমরা প্রায় ২৫ বছর যাবত বাড়িতে আসা যাওয়ার জন্য এক মাত্র এই সড়কটি ব্যবহার করে আসছি । হঠাৎ করে সম্প্রতি ক্ষমতার দাপটে সেকান্দার আলী সড়কের মধ্যে গরুর ঘর নির্মান করে মানুষের যাতায়েত ব্যবস্থা বন্ধ করে দেয় । এনিয়ে স্থানিয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিরা সালিশি করে গরুর ঘর শরিয়ে ফেলতে বলা হলেও কোন কর্নপাত করেনি তিনি ।

এব্যাপারে সেকান্দার আলীর বক্তব্য জন্য তার ঘরে গেলে তাকে পাওয়া যায়নি । তার স্ত্রী তাছলিমা বেগম জানান তার স্বামী ঘরে নাই কাজে বাইরে গেছে । তার কাছে গরুর ঘর নির্মানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন প্রতিবেশি জাফরদের সাথে জমি সংক্রান্ত দ্বন্দ্ব থাকায় আমরা এই গরুর ঘর নির্মান কতে বাধ্য হয়েছি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com