শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভিত্তিহীন খবর প্রচারের প্রতিবাদে রসিক মেয়রের সংবাদ সম্মেলন

ভিত্তিহীন খবর প্রচারের প্রতিবাদে রসিক মেয়রের সংবাদ সম্মেলন

রংপুর সিটি করপোরেশনে নিয়মবহির্ভূত নিয়োগ ও প্রয়াত মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুর আমলে নিয়োগ পাওয়া ১৭৭ জন কর্মচারী ছাঁটাই নিয়ে সময় সংবাদে প্রচারিত সংবাদের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন রংপুর সিটি করপোরেশন মেয়র।
আজ সকালে রংপুর সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা একটি লিখিত বক্তব্য পাঠ করেন।


উক্ত বক্তব্যে তিনি বলেন-গত ১৭ ই আগস্ট বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় সংবাদের প্রতিবেদনে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রচার করে ২ জনের প্রেক্ষিতে ১০ জনকে নিয়োগ দেয়ার অভিযোগ তোলা হয়েছে।এসময় মেয়র বলেন,সময় সংবাদের প্রতিবেদক আমাকে তার মোবাইল ফোনে ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে ২ জনেন বিপরীতে ১০ জনের নিয়োগ দেয়ার কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করে বক্তব্য নেয়া হয়েছে,যা প্রচারের পর স্পষ্ট হয়েছে।


এসময় তিনি আরো বলেন,গত ২১ আগস্ট প্রচারিত খবরে প্রয়াত মেয়রের আমলে নিয়োগ পাওয়া ১৭৭ জন কর্মচারীদের ছাঁটাই করার কথা বলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।প্রকৃতপক্ষে সে সময় কিছু নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি থাকায় প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

এ কমিটি ১৭৭ জনের নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি বলে তদন্ত প্রতিবেদন জমা দেয়।প্রচারিত প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে আমাকে এবং সিটি করপোরেশনেকে প্রশ্নবিদ্ধ ও আমার এবং কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।


উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু,প্রধান নির্বাহী রুহুল আমিন মিয়া,নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও রংপুরে কর্মরত শতাধিক সংবাদকর্মী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com