শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে হত্যা মামলার আসামীদের কলেজ থেকে বহিষ্কারের দাবি

বোয়ালমারীতে হত্যা মামলার আসামীদের কলেজ থেকে বহিষ্কারের দাবি

ফরিদপুরের বোয়ালমারীতে এক হত্যা মামলার তিন আসামীকে কলেজ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামে অবস্থিত ‘নবকাম পল্লী ডিগ্রী কলেজ’-এ কর্মরত ওই তিন জনের একজন কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, একজন কলেজটির বিজ্ঞান বিভাগের প্রদর্শক, আরেক জন কম্পিউটার ল্যাব সহকারী।


সালথা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে নিহত বাকিয়ার শেখের স্ত্রী নার্গিস বেগমের লিখিত আবেদনের ভিত্তিতে জানা যায়, বাকিয়ার হত্যা মামলার ১ নং আসামী মিজানুর রহমান মোল্যা নবকাম পল্লী ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, মামলার ৪ নং আসামী মো. আইয়ুব আলী খান কলেজটির বিজ্ঞানাগারের প্রদর্শক ও মামলার ৬ নং আসামী নাসির শেখ ওই কলেজের কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। এরা হত্যা মামলার আসামী হওয়ায় এদের সরকারি বেতন বন্ধসহ চাকুরি হতে বহিষ্কার করার দাবি জানান নিহতের স্ত্রী।
এজাহার সূত্রে জানা যায়, অধ্যাপক মিজানুর রহমান মোল্যার হুকুমে মো. আইয়ুব আলী খান ও নাসির শেখসহ ২৯/৩১ জনের একটি দল উপজেলার রূপাপাতে ১৯ মে বাকিয়ার শেখকে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত বাকিয়ারের স্ত্রী নার্গিস বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নবকাম পল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, কলেজের গভর্নিং বডিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিখেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com