শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় নবীনগরের মো. আবু জামাল নামে এক প্রবাসীর মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় নবীনগরের মো. আবু জামাল নামে এক প্রবাসীর মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় মো. আবু জামাল (২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে লেবানন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন যুবকের মৃত্যু হলো। মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় আড়াইটা থেকে তিনটার দিকে লেবাননের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় সে মারা যান।

নিহত ওই যুবক নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের দুধ মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সাড়ে চার লাখ টাকা খরচ করে কোম্পানি ভিসায় লেবাননে পাড়ি জমান জামাল। গত ৪ আগস্ট বৈরুত বন্দরের পিৎজা শপে কাজ করছিলেন জামাল। এ সময় শক্তিশালী বিস্ফোরণে তার কর্মস্থল পিৎজা শপটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। সে সময় জামাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দেশটির একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বাংলাদেশ সময় আড়াইটা থেকে তিনটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা দুধ মিয়া বলেন, লেবাননে বিস্ফোরণের পর আইসিইউতে চিকিৎসাধীন ছেলের মৃত্যুর সংবাদ পেয়েছি। ছেলে আমাদের কান্নাকাটি করতে না করেছিলো। দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আমাদের আশ্বাস দিয়েছিলো। তিনি ছেলের লাশ দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন।

বিদ্যাকুট ইউপি চেয়ারম্যান এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৈরুতের জোড়া বিস্ফোরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রামের তাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনির (২৫)

এবং কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মো. রাসেল (২২) মারা যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com