বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
সাভারের আশুলিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভারের আশুলিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের ঘোষবাগ এলাকায় আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাস চাপায় মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন । জানা যায়, নিহতের নাম জুয়েল রানা (৩৯)। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) টুম্পা বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা জেলার দিঘুলিয়া থানার মাঝির ঘাট গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় মার্চেন্টডাইজার হিসাবে চাকরি করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কারখানায় যাচ্ছিলেন জুয়েল। এসময় ঘোষবাগ এলাকায় পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। গুরতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com