শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ

বরিশালে জেলা প্রশাসন এর পক্ষ থেক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ


প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রশাসন।

আজ ২৪ আগস্ট সোমবার বিকাল ৫ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা বন্ধুমেলার আয়োজনে নগরীর আলেকান্দা ১৩ নং ওয়ার্ড এলাকার জোহরা ছামাদ ট্রাস্ট স্কুলে দরিদ্র খেটে খাওয়া কর্মহীন ৬০ টি অসহায় পরিবারের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়,

বরিশাল সদর উপজেলা পিআইও মোঃ কামরুজ্জামান, বন্ধুমেলার সহ-সভাপতি মোঃ শাহাজাদা হিরা, শাওন খান, সাধারণ সম্পাদক কাজী তারিফ,

সৈয়দ মেহেদী হাসান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জোহরা ছামাদ স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্যরা। শিশু খাদ্য হিসেবে প্রত্যেক পরিবারকে বিভিন্ন প্রকারের পুষ্টিকর সামগ্রী দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com