শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, চালক নিহত

ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, চালক নিহত

গাইবান্ধার ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার পূর্ব ছালুয়া এলাকায় কালিরবাজার-বাদিয়াখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের চালককে মৃত উদ্ধার করেন। এছাড়া হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ব্রিজ ভেঙে যাওয়ায় ফুলছড়ির সাথে ৫/৬টি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম থেকে সাতশ’ বস্তা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ফুলছড়ির কালিরবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি পূর্বছালুয়ায় (জোড় পলতা) বেইলি ব্রিজটির ওপর উঠলে পশ্চিম পাশে ভেঙে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ট্রাক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী জানান, নিহত ট্রাক চালকের নাম জাহাঙ্গীর আলম (৪৫) তার বাড়ি রাজবাড়ি জেলার সজলকান্দি গ্রামে। আহত হেলপারের নাম তরিকুল ইসলাম। সে নিহত চালকের ভাতিজা।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে ফুলছড়ির কালিবাজারের উদ্দেশ্যে আসার পথে ছালুয়া ব্রিজ পার হওয়ার সময় বেইলি ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের গাইবান্ধা ও ফুলছড়ির দুটি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ চালায়। দীর্ঘ ৬ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফুলছড়ি থেকে জানা যায়, ২০০৮ সালের বন্যায় ব্রিজ ভেঙ্গে গেলে সেখানে স্টিলের বেইলি ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। পরে ২০১৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ হলে ব্রিজটি মেরামত করা হয়। অতিরিক্ত মাল বোঝাই এর কারণে ব্রিজটি ভেঙ্গে গেছে বলে জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com