শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরের আলমনগর সড়কের ভাটা নদীর ওপর থাকা ঝুঁকিপূর্ণ মরণ সেতুটি সংস্কার করা হয়েছে

নবীনগরের আলমনগর সড়কের ভাটা নদীর ওপর থাকা ঝুঁকিপূর্ণ মরণ সেতুটি সংস্কার করা হয়েছে



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আলমনগর সড়কের ভাটা নদীর ওপর থাকা ‘মরণফাঁদ’-খ্যাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেতুটি এলজিইডির অর্থায়নে ও নবীনগর পৌরসভার মেয়রের তদারকিতে অল্প সময়েই সংস্কার করা হয়েছে। আজ ২৪ আগষ্ট সোমবার বিকেলে ব্রীজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস সেতুটির সংস্কার কাজের উদ্বোধন করেন।


সূত্রে জানা যায়, ব্রীজটির সংস্কার কাজের ব্যয়ভার ধরা হয়েছিল ৩লক্ষ টাকা। মহামারি করোনার প্রভাবে সরকারি সকল কাজ বন্ধ থাকলেও অত্র এলাকার ১০ গ্রামের জনসাধারনের যাতায়তের কথা বিবেচনা করে স্থানীয় ঠিকাদার সংস্কার কাজটি দ্রুতই শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার ১নং ওয়ার্ডেরে ক্রাউন্সিলর মো. আবু হানিফ, সংরক্ষিত নারী ক্রাউন্সিলর নিলুফা ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা মো. শফিকুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশলী মকবুল হোসেন, আওয়ামীলীগনেতা হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক সঞ্জয় সাহা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আল রোমান, ওমর ফারুক, নূরে আলম, নাজমুল হোসেন, শাহা আলম প্রমুখ।


ব্রীজটির সংস্কার কাজের উদ্বোধন কালে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস বলেন, আলমনগর সড়কের ভাটা নদীর ওপর থাকা ‘মরণফাঁদ’-খ্যাত অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেতুটি এলজিইডির অর্থায়নে আপাতত সংস্কার করা হয়েছে। ব্রীজটি নতুন ভাবে নির্মান করতে সয়েল টেষ্ট করা হয়েছে।আশা করি খুব দ্রুতই ব্রাহ্মণবাড়িয়া-৫ সাংসদ এবাদুল করিম বুলবুল মহোদয়ের উদ্যোগে সেতুটি নির্মাণের কাজ শুরু হবে। বিশ্ব ব্যাংকের একটি বড় প্রকল্পের অর্থায়নে সেতুটি নির্মিত হবে।


উল্লেখ্য, নবীনগর আলমনগর সড়কের আলমনগরের ভাটা নদীর ওপর থাকা পুরাতন ও জীর্ণ সেতুটির ওপর দিয়ে প্রতিদিনই শত শত যান চলাচল করে থাকে। প্রায়ই সেতুটিতে উঠতে গিয়ে দুর্ঘটনা ঘটে বহু লোক হতাহত হচ্ছে। গত কয়েকমাস আগের এক রাতে সর্বশেষ ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর উঠতে গিয়ে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আসাদুল নামের এক ব্যক্তি মারা যান।

বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদে আসার পর এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নবীনগরের কৃতিসন্তান বিপুল বণিক, স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল ও নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাসের তদারকিতে এলজিইডির অর্থায়নে সেতুটি সংস্কার কাজ শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com