মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক যুবক আটক

বোয়ালমারীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক যুবক আটক


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।


থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফাঁকা জায়গা থেকে সোমবার (২৪ আগস্ট) দুপুর দুইটায় ৫০ পিস ইয়াবাসহ আইয়ুব ফকির (২২) নামে এক যুবককে আটক করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আইয়ুব ওই গ্রামের আব্দুস সত্তার ফকিরের ছেলে। এ ঘটনায় ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে আইয়ুব ফকিরকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা করেছেন।


এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, আইয়ুবের কাছে ৫০ পিস ইয়াবা পাওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com