শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংড়ায় সাবেক এমপি আজাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

সিংড়ায় সাবেক এমপি আজাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত


নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

আজ সোমবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এড. মজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু,শাহাদত হোসেন,শারফুল ইসলাম বুলবুল।

পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা,মহিদুল ইসলাম। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফুল হাসান মৃধা,ভিপি শামীম হোসেন, আফছারুজ্জামান,আসাদুজ্জান মিঠু,সেচ্ছাসেবকদলের সভাপতি হিরাদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু,সদস্য সচিব আমিরুল ইসলাম,পৌর আহবায়ক মুক্তুর হোসেন,সদস্য সচিব উৎপল কুমার, সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-মমিন,জামাল আহমেদ অনিক প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩শে আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় মারা যান তিনি। এড. আবুল কালাম আজাদ ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিন হন। পরে ২০১৪ সালের ২৯শে ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যানও নির্বাচিত হন।

এর আগে সিংড়া পৌরসভা ঘোষণার আগে ১৯৮৮ সালে সিংড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নির্বাচিন হন। তিনি ১৯৯৭ সাল থেকে মৃত্যু পর্যন্ত দীর্ঘ ১৮ বছর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

দোয়া মাহফিলে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com