মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ডিমলায় মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডিমলায় মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নীলফামারীর ডিমলায় মাদকদ্রব্য বিক্রয়ের সময় ৩৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ ৷

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহিনুর ইসলাম ওরফে স্যানডালু (৩৫) দক্ষিন বালাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে ৷

রবিবার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজ এর নেতৃত্বে এস আই উজ্জল শাহ, এস আই সুরত চন্দ্র রায়, এস আই মিঠুন চন্দ্র রায়, এ এস আই আব্দুল হালিম, এ এস আই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ ডিমলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহিনুর ইসলাম ওরফে স্যানডালু কে তার বাড়ির সামনে থেকে ৩৫ বোতল ফেনসিডিল সহ আটক করে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ বলেন, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। উক্ত আসামির বিরুদ্ধে ৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com