শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি: মামলার প্রস্তুতি চলছে।

বাঁশখালীতে সাংবাদিকের মোটরসাইকেল চুরি: মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কে দিনে-দুপুরে দু:সাহসিকভাবে চুরি হয়েছে সাংবাদিকের মোটর বাইক। সাংবাদিকের মোটর বাইক চুরিতে বিস্ময় প্রকাশ করেছে সুশীল সমাজ।

২৩ আগস্ট, রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার প্রধান সড়ক সংলগ্ন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার গেইট থেকে দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক মানবকন্ঠের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের মোটরসাইকেলটি চুরি হয়।

এ ঘটনায় বাঁশখালী থানায় একটি সাধারন ডাইরী দাখিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক মিজান বিন তাহের। মু.মিজান বিন তাহের বলেন, বেলা সাড়ে ১২ দিকে জলদী মখজনুল উলুম বাঁশখালী বড় মাদ্রাসার কাজে মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা রিদুওয়ান গাড়িটি নিয়ে চাম্বল মাদ্রাসায় যান।

চাম্বল মাদ্রাসার গেইটের সামনে তিনি লাল রঙের ১২৫ সিসি হিরো হোন্ডা ইগনিটর মোটরসাইকেলটি (চট্ট মেট্রো-হ ১৬-৬২০৬) তালা দিয়ে মাদ্রাসার ভিতরে যান।

দশ মিনিট পরে খতীব রিদুয়ান মাদ্রাসা থেকে বের হয়ে দেখেন তাঁর রেখে যাওয়া মোটরসাইকেলটি নেই। সাংবাদিক প্লেট লাগানো মিজান বিন তাহেরের মোটর সাইকেলটি এভাবে দিনে-দুপুরে উপজেলার প্রধান সড়ক থেকে চুরি হওয়ায় বাঁশখালীর সুশীল সমাজ হতবাকের সাথে বিস্ময় প্রকাশ করেছে।

তাঁরা অবিলম্বে মোটর বাইকটি উদ্ধার এবং চোরদের পাকড়াও করতে প্রশাসনের আন্তরিক তৎপরতা প্রত্যাশা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com