শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামী ২৮ আগস্ট থেকে সীমিত আকারে খুলে দেওয়া হবে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রসমূহ

আগামী ২৮ আগস্ট থেকে সীমিত আকারে খুলে দেওয়া হবে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রসমূহ

খাগড়াছড়ি পার্বত্য জেলার করােনা ভাইরাস ( কোভিড -১৯ ) এর সংক্রমণ প্রতিরােধকল্পে গঠিত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ আগস্ট শুক্রবার থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রসমূহ পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে।

২৩ আগস্ট রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়,আগামী ২৮ আগস্ট ২০২০ তারিখ হতে খাগড়াছড়ি পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ ( জেলা পরিষদ পার্ক , আলুটিলা পর্যটন কেন্দ্র , রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক ) সীমিত পরিসরে খুলে দেয়া যাবে, পর্যটনকেন্দ্রসমূহে আগত পর্যটকগণকে মাস্ক পরিধান ব্যতিত পর্যটনকেন্দ্রে প্রবেশ করতে দেয়া যাবে না, পর্যটনকেন্দ্রসমূহের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার / সাবান দিয়ে পর্যটকগণের হাত জীবানুমুক্ত করতে হবে,

শারিরীকভাবে অসুস্থ অবস্থায় পর্যটন কেন্দ্রে ভ্রমণ করা যাবে না, সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি ( বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক প্রণীত নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে ।

তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে বা জেলায় কোভিড -১৯ এর সংক্রমণ অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময়ে এ অনুমােদন আবার বাতিল করা হতে পারে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com