বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

ত্রিশালের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও


রোববার দুুপুরে ময়মনসিংহ জেলার ত্রিশাল-আছিম রোডের পোড়াবাড়ী বাজারস্থ খিরু নদীর উপর ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজটি পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুছ মন্ডলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও স্থানীয় দাবীর প্রেক্ষিতে সমস্যার সমাধানের জন্য তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।


ব্রিজটির স্থায়ী মেরামত ও উন্নয়নের জন্য দ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ আহসান হাবীব বাবু উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানকে অনুরোধ করলে তারা এটি পরিদর্শন ও মেরামতের আশ্বাস দেন।


শাহ আহসান হাবীব বাবু জানান,ব্রিজটি মেরামত ও স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতেই আমি প্রশাসনের সাথে কথা বলি। এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে পোড়াবাড়ীবাসীসহ দ্যা স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ও পোড়াবাড়ী হেল্পলাইন আমাকে অবগত করে এবং উদ্যোগ নিতে অনুরোধ করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com