শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বিট পুলিশিং এর বিকল্প নেই”-এসপি বিপ্লব সরকার।

“জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বিট পুলিশিং এর বিকল্প নেই”-এসপি বিপ্লব সরকার।


২৩ আগষ্ট ২০২০ খ্রিঃ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম রংপুরে, জনাব মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ ), রংপুর এর সভাপতিত্বে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে রংপুর জেলা পুলিশের বিট পুলিশিং কর্মশালায় ও বিট রেজিস্ট্রার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিট পুলিশিং কর্মশালা ও বিট রেজিস্ট্রার বিতরণ অনুষ্ঠানে প্রধান অ‌তিথী হিসেবে উপস্থিত ছি‌লেন—-বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক, মানবিক পুলিশ সুপার, #জনাববিপ্লবকুমারসরকারবিপিএম (#বার) #পিপিএমপুলিশসুপার_রংপুর।

এসময় পুলিশ সুপার রংপুর মহোদয় বলেন বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারন মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে পুলিশ এবং জনগনের মাঝে সম্পর্কের সেতু বন্ধন দ্বারা সমাজ থেকে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে আগের চেয়ে আরও বেগবান হয়ে কাজ করতে হবে।

নির্ধারিত বিট এরিয়ায় কোন প্রকার শৃঙ্খলার অবনতি না হয়, এবং ভু্ক্তভোগীরা যেন পরিপূর্ণ সেবা পেতে পারে সে বিষয়ে আন্তরিক হয়ে কাজ করতে হবে। এছাড়াও তিনি উক্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে জনগণের করনীয় বিষয় নিয়ে উপস্থিতির সহিত মত বিনিময়ে জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরো জোড়দার করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় বিট পুলিশ অফিস নির্ধারিত করার জন্য পুলিশ ও জনগনের হাতে হাত মিলিয়ে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করার অঙ্গীকার করেন।

তিনি আরো বলেন বলেন, উভয় থানা এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা জোড়দার করার জন্য বিট অফিসারদের প্রতি মনিটরিং বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করেন। সাধারন মানুষের দোরগোড়ায় আরও বেগবান হয়ে সেবাদান চলমান রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান একই সাথে কোন অফিসারের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পেলে ছাড় দেয়া হবেনা বলে জানান।

থানা এলাকায় কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায় এবং কোথাও যেন কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড না ঘটে সেদিকে নজরদারী বাড়ানোসহ দৃশ্যমান পুলিশিং এর জন্য সকলকে জোর আহ্বান জানান।

রংপুর জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কর্মশালায় ও বিট রেজিস্ট্রার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (বি-সার্কেল) রংপুর, জনাব আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মোঃ আনোয়ার হোসেন,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রংপুর, জনাব মোঃ আশরাফুল আলম পলাশ, সহকারি পুলিশ সুপার, (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com