শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভালুকায় বাসচাপায় নিহতদের ৪ জন গাজীপুরের

ভালুকায় বাসচাপায় নিহতদের ৪ জন গাজীপুরের

ময়মনসিংহের ভালুকায় শনিবার (২২ আগস্ট) সকালে বাসচাপায় নিহত ছয়জনের মধ্যে চারজনের বাড়ি গাজীপুরে।

নিতরা হলেন—গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী হাসিনা বেগম (৩৫), ছেলে হাসিবুল হাসান (৮), আব্দুল মান্নানের স্ত্রী (আব্দুল করিমের মা) জান্নাতি বেগম (৬০), একই গ্রামের মো. আলীর ছেলে প্রাইভেটকারের চালক মনির হোসেন (৫০), ময়মনসিংহের ত্রিশালের হযরত আলীর মেয়ে (নিহত হাসিনা বেগমের বোন) নাজমা বেগম (২৬) এবং ত্রিশালের দরিরামপুর গ্রামের আবুল কালামের ছেলে বিল্লাল হোসেন (৪৫)।

ময়মনসিংহের ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আফাজ উদ্দিন এবং রুদ্রপুর এলাকার বাসিন্দা সিরাজ উদ্দীন জানিয়েছেন, নিহত চালক মনির হোসেন প্রায় ১৫ বছর ধরে এবং আব্দুল করিম ২-৩ বছর ধরে রুদ্রপুর গ্রামে নিজ বাড়িতে বাস করতেন। মনিরের লাশ রাত সাড়ে ৯টায় জানাজা শেষে রুদ্রপুরে দাফন করা হবে।

তারা আরো জানান, আব্দুল করিম মালয়েশিয়া প্রবাসী। তার আদি বাড়ি কুমিল্লার চাঁদপুর এলাকায়। আগামীকাল তার দেশে আসার কথা রয়েছে। তার মা, স্ত্রী ও সন্তানের লাশ তিনি চাঁদপুরে দাফন করবেন।

উল্লেখ্য, শনিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস প্রাইভেটকারকে চাপা দেয়। এতে প্রাইভেটকারের ছয় যাত্রী নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com