শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জে মাদক ও কিশোর গ্যাং বন্ধে অভিভাবকদের সহযোগীতা চেয়েছেন-পুলিশ সুপার জায়েদুল আলম

নারায়ণগঞ্জে মাদক ও কিশোর গ্যাং বন্ধে অভিভাবকদের সহযোগীতা চেয়েছেন-পুলিশ সুপার জায়েদুল আলম


নারায়ণগঞ্জে কিশোর গ্যাং এবং মাদক নির্মূলে প্রত্যেক সন্তানের অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম-বার)। শনিবার (২২ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় আয়োজিত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


এসপি মোহাম্মদ জায়েদুল আলম বলেন, আমাদের সন্তানদের আমাদেরকেই ঠিক করতে হবে। পুলিশ আপনাদের সহযোগীতা করতে পারবে। যার ছেলে-মেয়ে তাকেই শামাল দিতে হবে। আমরা যদি নিরপেক্ষভাবে কাজ করি, তাহলেই সম্ভব।

আর যদি মনে করেন নিজের ছেলে মাদক খায়, কোন সমস্যা নাই; অন্যের ছেলে খায়, তাকে আগে ধরতে হবে; তাহলে সমস্যা সমাধান হবে না। নিজেরটা আগে ধরতে হবে। যদি এই মনোভাব নিয়ে আসতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি সিদ্ধিরগঞ্জের দশটা ওয়ার্ড মাদক মুক্ত করতে পারবো।

আর নয়তো সারাদিন বক্তৃতা দিয়েও কোন লাভ নাই। অতএব কাজ করতে হবে। যদি আপনারা কাজ করতে চান, সিদ্ধান্ত নেন; আমরা কাজ করবো।


তিনি আরো বলেন, এখন যে কিশোর গ্যাং শুরু হয়েছে, সেটা আপনারাই প্রতিরোধ করতে পারবেন। কিশোররা চুলের বিভিন্ন স্টাইল করে টিকটক ভিডিও করে। এগুলো বন্ধ করেন, মাদকও বন্ধ হয়ে যাবে। মাদক সেবন বন্ধ করতে পারলেই এর চাহিদা কমে যাবে, আর চাহিদা কমে গেলেই মাদক ব্যবসা কমে যাবে। এটা একা পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ পারবেনা। যাদি অভিভাবকরা চেষ্টা না করেন।


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক-সার্কেল’ মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান,

৫নং ওয়ার্ড কাউন্সিলর জি.এম. সাদরিল, সংরক্ষীত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম সহ সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com