শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক কারাগারে

বোয়ালমারীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবক কারাগারে

বোয়ালমারীতে এক নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উপজেলার চতুল ইউনিয়নের আরাজীবাইখির গ্রামের ফারুক ঠাকুরের ছেলে বিলাস ঠাকুরের (২৫) নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলা নং ১৯।

শুক্রবার রাতে শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মনিরা খানম নামের ওই নারী বাদি হয়ে মামলা দায়ের করেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বিলাস ঠাকুরকে বাড়ি থেকে ১১পিস ইয়াবাসহ আটক করেন এসআই সাইফুদ্দিন। এ ঘটনায় এসআই সাইফুদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নং ১৮। এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিলাস ঠাকুরকে শনিবার (২২.০৮.২০) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।


এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, বিলাস ঠাকুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com