শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশ মানবাধিকার কমিশন আলফাডাঙ্গা পৌরসভা কমিটি গঠন

বাংলাদেশ মানবাধিকার কমিশন আলফাডাঙ্গা পৌরসভা কমিটি গঠন

ফরিদপুরের আলফাডাঙ্গাতে বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌরসভা কমিটি গঠন হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্ত্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ড.সাইফুল ইসলাম দিলদারের স্বাক্ষরিত এক পত্রে সাংবাদিক আলমগীর কবীরকে সভাপতি, সাংবাদিক মো: ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে নয় সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় আলফাডাঙ্গা সদর বাজারে স্বর্ণপট্টি মার্কেটে অস্থায়ী কার্যালয়ে পৌরসভা কমিটি ঘোষণার মাধ্যমে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যার ও মানবাধিকার কমিশন উপজেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট শেখ কোবাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কবির হোসেন।

পৌরসভা কমিটির সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় পরিচিতি পর্বে উপস্থিত ছিলেন পৌরসভা কমিটির সহ-সভাপতি পৌরসভার কমিশনার মাসুম শেখ, এস.এম আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাদী ইভান,

অর্থ সম্পাদক শেখ ইমতিয়াজ হোসেন, দপ্তর সম্পাদক মো. সোহেল শরীফ, প্রচার সম্পাদক বাঁধন কুমার কুন্ডু, কার্য্যকরী সদস্য মো. উজ্জ্বল। উপজেলা কমিটির প্রচার সম্পাদক ইয়াসিন আরাফাতসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com