শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আজিজুল ইসলাম বাচ্চুর

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আজিজুল ইসলাম বাচ্চুর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা ও নবীনগর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আজিজুল ইসলাম বাচ্চু’র (৭২)। শনিবার বেলা সাড়ে ১১ টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম এর নেতৃত্বে নবীনগর থানার এসআই জসিমসহ একদল পুলিশ মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

১ম জানাযায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,পৌর মেয়র এড. শিব শংকর দাস,ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলসহ মরহুমের পরিবারবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

জানা যায়,আজিজুল ইসলাম বাচ্চু বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ি সোহাতায় ২য় জানাযা শেষে সোহাতা কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com