শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুখে, দুঃখে আপনাদের পাশে আছি, থাকবো – প্রতিমন্ত্রী পলক

সুখে, দুঃখে আপনাদের পাশে আছি, থাকবো – প্রতিমন্ত্রী পলক


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,বিগত সকল দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করেছি। জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে মানবিক সহায়তা প্রদান করেছি।


মানুষের ভালোবাসা নিয়ে আমি বারবার নির্বাচিত হয়েছি। আমৃত্যূ আপনাদের সেবা করতে চাই। সুখে, দুংখে আপনাদের পাশে আছি, থাকবো, ইনশাআল্লাহ ।

কর্মহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা প্রদান করেছেন। ভয়াবহ বন্যা ও করোনায় মধ্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা ঘরে বসে থাকেনি। দ্বারে দ্বারে গিয়ে সহায়তা প্রদান করেছে।

দুংখের দিনে যারা পাশে থাকেনা তারা প্রকৃত সেবক নয়, তারা প্রতারনা করে ভোট নেয় তারপর তাদের চেহারা ফুটে উঠে। তারা মানুষের বন্ধু হতে পারে না। তাদের কে চিনে রাখার জন্য তিনি আহবান জানান।

তিনি আরো বলেন, প্রতি বছর বন্যায় পৌর এলাকার বেশ কয়েকটি মহল্লা ক্ষতিগ্রস্ত হয়। মাননীয় প্রধানমন্ত্রী পৌরবাসির দুংখের কথা ভেবে ৪৩ কোটি টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা বাঁধ নির্মান প্রকল্প পাশ করেছেন, এবার শুস্ক মৌসুমে শহর রক্ষা প্রকল্পের কাজ শুরু হবে।

শনিবার সিংড়া পৌর এলাকার গাইনপাড়া, পারসিংড়া এবং পল্লী শ্রী এলাকায় তিনি চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ এর পক্ষ হতে ১ হাজার বন্যার্ত পরিবারকে ত্রান বিতরন এবং ব্যক্তিগত ভাবে ৫শ শিশু কে শিশু খাদ্য বিতরন ও ৫ শ বন্যার্ত পরিবারকে চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, আওয়ামীলীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, চায়না রেইলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপের কি একাউন্ট ম্যানেজার আবু কাওসার, সাইট প্রকৌশলী আসিফ আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, জেলা পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন,

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী ব্যক্তিগত কর্মকর্তা রনজিৎ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল সিংড়া মডেল প্রেসক্লাব রাজু আহমেদ প্রমুখ।

শিশু খাদ্য হিসেবে সুজি, দুধ, চিনি, বিস্কুট এবং ত্রান হিসেবে চাল, ডাল বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com