বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডাকাতির এক মাসের পর স্বর্ণালংকারসহ ৭ ডাকাত গ্রেফতার

ডাকাতির এক মাসের পর স্বর্ণালংকারসহ ৭ ডাকাত গ্রেফতার



গাজীপুরের পূবাইলে ডাকাতির ঘটনার এক মাস পর ৮ ভরি স্বর্ণ ও ডাকাতিতে ব্যবহার করা একটি পিক-আপ ভ্যান, দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। তারা হলো, শেখ ফরিদ, সাইফুল ইসলাম, নূরুল আমিন ওরফে নুরা, আতিউর রহমান আপেল, ইয়াহিয়া ওরফে ইয়াকুব, রনি ও স্বর্ণের দোকানি দুলাল বর্মণ।

তাদের নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ আগস্ট) সকালে পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, ১৭ জুলাই পূবাইল থানার কুদাব এলাকায় ভোর রাতে হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে এক দুর্র্ধষ ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সহ মূল্যবান মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ডাকাত দল। পরে গোপন সংসাবাদের ভিতিত্বে জানতে পেরে নরসিংদী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নরসিংদী জেলার রাইপুরা এলাকার মা জুয়েলার্স থেকে ৮ ভরি স্বর্ণ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।


উল্লেখ্য, গত ১৭ জুলাই শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পূবাইলের কুদাব এলাকার হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাধা দিলে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয় হোসেন উদ্দিন পালোয়ানের দুই ছেলে ইফতেখার পালোয়ান (৪০) ও রাকিব পালোয়ান (৩৫)।

পরের দিন হোসেন উদ্দিন পালোয়ান (৭৫) বাদী হয়ে অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী পূবাইল থানায় ডাকাতি মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com