বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা।

ত্রিশালে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা।

২১ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে আরেকটি ভয়াল কালো দিন । ২০০৪ সালে এই দিনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ- আওয়ামীলীগ নেতাদের উপর গ্রেনেড হামলা করা হয়। গ্রেনেড হামলায় আওয়ামী লীগের অনেক নেতা কর্মী শহীদ হন।

আজ শুক্রবার দুপুরে গ্রেনেড হামলায় শহিদের স্মরণে ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরান হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ,মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এন শোভা মিয়া আকন্দ, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর

আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোখছেদুল আমিন, নজরুল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল মোতালেব,

পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার প্রমুখ। আলোচনা শেষে জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com